Monday, October 29, 2018

অবহেলার পাত্র হয়েছি


হঠাৎ কে এলি আবার?
মনে কষ্টের খোচা দিতে,
কেন,কি কারনে এলি?
জমানো সুখ কেরে নিতে?
বয়সতো আমার কুড়িও নয়,
তবু,কষ্টের ভার কেন এত বেশি?
কেন আমি দুঃখে পথ হারা?
হারিয়ে সুখের হাসি।
যা চেয়েছিলাম তোমাদের কাছে,
তা কি খুব বেশি ছিলো?
যদি না হয়, তবে কেন তাহলে কষ্ট দিয়ে,
সুখের নামে সবই ফাঁকি দিলো?
আমিতো বোকা ছেলে,তাই সরল মনেই
তোমাদিগকে নিয়েছি অন্তরের গভীরে,
অথচ তোমরা?অসহায় পেয়ে আমাকে
বেঁচে থাকতেও যেন হার পরিয়েছো মোর ছবিরে।

Saturday, September 1, 2018

খুঁজি তোমায় "মা"


খুঁজি তোমায় "মা"
---------------------
কোথায় হঠাৎ হারিয়ে মা,
ডাকছোনা ভাত খেতে,
সকালে দাও না চা বানিয়ে,
পারি না কলেজ যেতে।
অনেক অভিমানে চলে গেছে মা,
আসছে না আর ফিরে,
কত আপন তুমি যে মা,
বুঝেছি ধীরে ধীরে।
কথা ছিলো রাখবে দু'হাত,
চিরকাল আমার মাথায়,
তোমায় হারিয়ে একা আমি,
মাগো তুমি কোথায়?
ভালবেসে ডেকে আমায়,
কেউতো নারে না কড়া।
যত দূরেই থাকো মা'গো,
দাওনা একবার সাড়া।
মিথ্যে কিছু অপরাধ নিয়ে,
মা হয়েছো অপরাধী,
তোমার কান্নার শব্দ শুনে,
আমিও মা কাঁদি।
মাথার নিচের বালিশটা অশ্রু ভিজে যায়,
মা,মনে করে তোমায়,
কষ্টের উদাস হাওয়ায় বেড়িয়ে,
ভালো না এই সময়।
খুঁজি তোমায় মাগো,
স্নেহের পথের বাঁকে,
কিন্তু,কোথাও পাইনা খুঁজে,
আমার প্রিয় মা'কে।
জন্ম হয়ত দাওনি আমায়,
তবুও ছেলে বলেছো।
আজ এতো দূরে মা,
কোথায় তুমি চলেছো?
ফযরের ধ্বনি শুনে আগে,
মা'কে দিতাম ডেকে,
নামাজ শেষে ভাবি এখন,
মা'কি উঠেছে জেগে?

Wednesday, August 22, 2018

দূঃস্বপ্নের শুরুটা মধুর

দূরে থেকেই আমি,
বাসব না হয় ভালো।
একলা পথে ফেলে আমায়,
সেতো হারিয়ে গেলো। 
ভালোই তো লাগছিলো আমার,
স্বপ্ন দেখার শুরুটা,
কষ্ট এসে ভেঙ্গে দিলো,
দেখা হলো না পুরোটা। 
ঘুম শেষে সকালের শুরু
হলো না তাই ভালো,
তোমায় না পাওয়ার কষ্টে আজ,
মন বিষাদে কালো। 
সামান্য একটু কেঁদেছি,
অশ্রু ঝড়িয়ে কিছুটা, 
বুঝতে পেরেছি পারব না আর,
ছাড়তে তোমার পিছুটা।
সামনে এলে কষ্ট যদি পাও!
দূরেই দাঁড়িয়ে থাকব,
দুঃস্বপ্নের মধুর শুরুটাই,
প্রেমের ফ্রেমে বাঁধব। 


দূরে দাঁড়িয়ে দুরবিন হাতে থাকব,
বারান্দায় যদি নাও আসো,
বারবার আমি কাঁদতে রাজি,
তবুও যদি হাসো। 
পৃথিবীতে যদি না থাকে কেউ,
তোমাকে ভালবাসার,
সেদিন শুধু বুঝে নিও,
আমার বিছানা আধার।